সব ফিচারের তালিকা — মডিউল অনুযায়ী

আমার অটো অ্যাপে কী কী আছে, তার পূর্ণ তালিকা। যে মডিউলগুলো আপনার দরকার নেই, সেগুলো বন্ধ করে রাখতে পারেন — অ্যাপ তখন শুধু আপনার কাজের অংশটুকুই দেখাবে।

📋 ৩২টি মডিউল • ১৯৮+ ফিচার

💵 জমা ও আদায় ৯টি ফিচার

দৈনিক জমা, বকেয়া ও ছাড়

  • ১.১ড্রাইভার বেছে কিপ্যাডে এক ট্যাপে দৈনিক জমা এন্ট্রি
  • ১.২আজকের দৈনিক + আগের বাকি মিলিয়ে মোট আদায়যোগ্য টাকা দেখায়
  • ১.৩কম টাকা দিলে বাকি নিজে থেকেই পরের দিনে যোগ হয়
  • ১.৪ছাড় (মাফ) দিয়ে আজকের ঘাটতি মওকুফ করার সুবিধা
  • ১.৫জমার রসিদ ছবি হিসেবে তৈরি করে হোয়াটসঅ্যাপে শেয়ার
  • ১.৬ব্লুটুথ থার্মাল প্রিন্টারে জমার রসিদ ছাপা (POS)
  • ১.৭বকেয়া ড্রাইভারের তালিকা ও এক ট্যাপে SMS রিমাইন্ডার
  • ১.৮আগের তারিখেও জমা তোলা যায় (ব্যাকডেট), খতিয়ানে চিহ্নিত থাকে
  • ১.৯ভুল জমা মুছলে ড্রাইভারের বাকি আপনাআপনি ঠিক হয়ে যায়

🚖 গাড়ি ব্যবস্থাপনা ৬টি ফিচার

অটো, CNG, বাইক, কার, বাস, ট্রাক

  • ২.১অটো, CNG, ইজিবাইক, বাইক, কার, বাস, ট্রাক — সব ধরনের গাড়ি এক অ্যাকাউন্টে
  • ২.২প্রতিটি গাড়ির প্রোফাইল — ছবি, নম্বর, মডেল ও কেনার তথ্য
  • ২.৩গাড়িভিত্তিক আয়-ব্যয় ও লাভ-ক্ষতির হিসাব
  • ২.৪গাড়ির সাথে ড্রাইভার অ্যাসাইন ও বদল
  • ২.৫গাড়ি বিক্রি বা নিষ্ক্রিয় করে রাখার সুবিধা
  • ২.৬গাড়ি মুছলে তার সব লেনদেন একসাথে গুছিয়ে সরে যায়

👤 ড্রাইভার ব্যবস্থাপনা ৬টি ফিচার

প্রোফাইল, KYC ও বকেয়া

  • ৩.১ড্রাইভারের প্রোফাইল — ছবি, ফোন ও ঠিকানা
  • ৩.২KYC তথ্য — NID, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজের ছবি
  • ৩.৩পুরনো বাকি (ওপেনিং ব্যালেন্স) দিয়ে শুরু করা যায়
  • ৩.৪ড্রাইভারভিত্তিক জমার ইতিহাস ও চলতি বকেয়া
  • ৩.৫ড্রাইভারকে সরাসরি কল বা SMS
  • ৩.৬ড্রাইভার বদল হলেও পুরনো হিসাব অ্যাপেই থাকে

🔌 চার্জিং গ্যারেজ ৬টি ফিচার

গ্রাহক, দৈনিক বিল ও আদায়

  • ৪.১চার্জিং গ্রাহকের তালিকা ও প্রোফাইল
  • ৪.২দৈনিক/মাসিক চার্জিং বিল নির্ধারণ
  • ৪.৩বিল আদায় ও বকেয়ার হিসাব গ্রাহকভিত্তিক
  • ৪.৪পুরনো বাকি দিয়ে গ্রাহক যোগ করার সুবিধা
  • ৪.৫আদায়ের রসিদ শেয়ার ও থার্মাল প্রিন্ট
  • ৪.৬বকেয়া গ্রাহককে SMS রিমাইন্ডার

🧾 খরচ ৫টি ফিচার

ক্যাটাগরি ভিত্তিক ব্যয়

  • ৫.১ক্যাটাগরি অনুযায়ী খরচ এন্ট্রি (গ্যাস, মেরামত, বেতন…)
  • ৫.২নিজের ইচ্ছেমতো নতুন খরচ ক্যাটাগরি তৈরি
  • ৫.৩খরচের সাথে গাড়ি ও ড্রাইভার যুক্ত করা
  • ৫.৪ভাউচার/বিলের ছবি সংযুক্ত করা
  • ৫.৫ব্যাকডেট খরচ এবং যেকোনো অ্যাকাউন্ট (নগদ/ব্যাংক/বিকাশ) থেকে কাটা

💰 অন্যান্য আয় ৩টি ফিচার

জমার বাইরের আয়

  • ৬.১ক্যাটাগরি অনুযায়ী অতিরিক্ত আয় এন্ট্রি
  • ৬.২আয়ের সাথে গাড়ি/ক্লায়েন্ট যুক্ত করা
  • ৬.৩নগদ, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং — যেখানে টাকা ঢুকেছে সেখানেই বসে

📒 হিসাব ও খতিয়ান ৬টি ফিচার

ডাবল-এন্ট্রি, সাধারণ খতিয়ান

  • ৭.১পুরো অ্যাপের প্রতিটি লেনদেন ডাবল-এন্ট্রিতে খাতায় ওঠে
  • ৭.২সাধারণ খতিয়ান — সব ধরনের আয়-ব্যয় এক পাতায়, খোঁজা ও ফিল্টারসহ
  • ৭.৩খতিয়ান থেকেই প্রায় সব ধরনের লেনদেন মুছে ফেলা যায় (সোর্সসহ, প্রভাব উল্টে গিয়ে)
  • ৭.৪মোছার আগেই দেখায় "কী কী উল্টে যাবে" — স্টক, বাকি বা হিসাব
  • ৭.৫"মুছে ফেলা লেনদেন" অডিট — কে কখন কী মুছেছে (শুধু মালিক দেখেন)
  • ৭.৬খতিয়ান প্রিন্ট ও শেয়ার

🏦 তহবিল ও অ্যাকাউন্ট ৫টি ফিচার

নগদ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং

  • ৮.১নগদ, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট — আলাদা আলাদা ব্যালেন্স
  • ৮.২এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর
  • ৮.৩প্রতিটি অ্যাকাউন্টের নিজস্ব খতিয়ান
  • ৮.৪ব্যালেন্স মিলকরণ (রিকনসাইল) — বাস্তব টাকার সাথে খাতার মিল
  • ৮.৫নতুন অ্যাকাউন্ট যোগ ও নাম বদল

📈 রিপোর্ট ও বিশ্লেষণ ৬টি ফিচার

চার্ট, ক্যালেন্ডার ও এক্সপোর্ট

  • ৯.১আয়-ব্যয়-লাভের সারাংশ — দিন, সপ্তাহ, মাস বা নিজের বাছা সময়ে
  • ৯.২গাড়িভিত্তিক ও ড্রাইভারভিত্তিক রিপোর্ট
  • ৯.৩ক্যালেন্ডার রিপোর্ট — কোন দিনে কত আয়-ব্যয়
  • ৯.৪অ্যাকাউন্ট রিপোর্ট — কোন অ্যাকাউন্টে কত ঢুকল-বেরোল
  • ৯.৫যেকোনো রিপোর্ট এক ট্যাপে এক্সপোর্ট করে শেয়ার
  • ৯.৬চার্টে আয়-ব্যয়ের ধারা ও তুলনা
১০

📄 কাগজপত্র ও মেয়াদ ৪টি ফিচার

ফিটনেস, ট্যাক্স, ইন্সুরেন্স

  • ১০.১গাড়ির প্রতিটি কাগজের ছবি ও মেয়াদের তারিখ সংরক্ষণ
  • ১০.২মেয়াদ শেষের আগেই সতর্কতা ও নোটিফিকেশন
  • ১০.৩কোন কাগজের মেয়াদ কবে — এক তালিকায়
  • ১০.৪ড্রাইভারের লাইসেন্স ও পরিচয়পত্রও রাখা যায়
১১

🚗 গাড়ি ভাড়া (রেন্ট-এ-কার) ৬টি ফিচার

বুকিং, হ্যান্ডওভার ও ইনভয়েস

  • ১১.১ঘণ্টা/দিন ভিত্তিক ভাড়া — ড্রাইভারসহ বা ছাড়া
  • ১১.২ক্লায়েন্ট তালিকা ও তাদের ভাড়ার ইতিহাস
  • ১১.৩গাড়ি বুঝিয়ে দেওয়া ও ফেরত নেওয়ার সময় ওডোমিটার ও ফুয়েল চেকলিস্ট
  • ১১.৪জামানত (সিকিউরিটি ডিপোজিট) নেওয়া ও ফেরত
  • ১১.৫ভাড়ার ইনভয়েস তৈরি, প্রিন্ট ও শেয়ার
  • ১১.৬ভাড়ার আয় নিজে থেকেই হিসাবে ওঠে
১২

🛣️ ট্রিপ হিসাব ৫টি ফিচার

বাস ও ট্রাকের প্রতি ট্রিপ

  • ১২.১প্রতি ট্রিপের আলাদা আয়-ব্যয় ও লাভের হিসাব
  • ১২.২ট্রিপের ধরন — ভাড়া, চুক্তি বা পার্টির মাল
  • ১২.৩ক্লায়েন্ট/পার্টি বেছে নেওয়া ও তাদের বাকির হিসাব
  • ১২.৪ট্রিপের খরচ (তেল, টোল, চাঁদা) সাথে সাথেই লিখে রাখা
  • ১২.৫ট্রিপ সম্পাদনা ও বাতিল — হিসাব আপনাআপনি উল্টে যায়
১৩

📦 ইনভেন্টরি ও পার্টস ১৫টি ফিচার

স্টক, ক্রয়-বিক্রয় ও বাকি

  • ১৩.১পার্টসের স্টক — ক্যাটাগরি, পার্ট নম্বর, ব্র্যান্ড ও রি-অর্ডার সীমা
  • ১৩.২কম স্টক হলে সতর্কতা
  • ১৩.৩বারকোড স্ক্যান করে আইটেম খোঁজা ও কার্টে যোগ
  • ১৩.৪মাল্টি-আইটেম বিক্রয় কার্ট (POS) — প্রতি আইটেমে ছাড়, বিল হোল্ড
  • ১৩.৫নগদে বিক্রির সময় "গ্রাহক দিয়েছে" লিখলে ফেরত কত দেখায়
  • ১৩.৬ক্রয় ইনভয়েস — বাকিতে কেনা ও "কবে পরিশোধ করবেন" তারিখ
  • ১৩.৭বিক্রয় ও ক্রয়ে নোট লেখার সুবিধা
  • ১৩.৮সরবরাহকারী তালিকা, দেনা ও এক ট্যাপে পরিশোধ
  • ১৩.৯গ্রাহক প্রোফাইল, বাকি তালিকা ও বাকি আদায় (পুরনো বিল থেকে ধারাবাহিকভাবে)
  • ১৩.১০বিলের পাতায় আদায়ের ইতিহাস — ভুল আদায় এক ট্যাপে বাতিল
  • ১৩.১১বিল ইতিহাস — প্রতিটি বিল, তার আইটেম, লাভ ও বাতিলের সুবিধা
  • ১৩.১২স্টক গণনা, ক্ষতি/নষ্ট রাইট-অফ ও ফেরত (গ্রাহক ও সরবরাহকারী)
  • ১৩.১৩স্টক ইতিহাস — প্রতিটি নড়াচড়া সময় ও চলতি ব্যালেন্সসহ
  • ১৩.১৪সেরা বিক্রি ও ইনভেন্টরি রিপোর্ট
  • ১৩.১৫বিক্রয় রসিদ — শেয়ার কার্ড ও থার্মাল প্রিন্ট
১৪

🛠️ গ্যারেজ বিলিং ১০টি ফিচার

জব কার্ড, মিস্ত্রি ও ওয়ারেন্টি

  • ১৪.১জব কার্ড — কোন গাড়িতে কী কাজ হলো
  • ১৪.২কাজের সাথে পার্টস যোগ — স্টক থেকে নিজে থেকেই কমে
  • ১৪.৩মিস্ত্রি ভিত্তিক কাজ ও মজুরির হিসাব
  • ১৪.৪POS রসিদে গ্যারেজ বিল প্রিন্ট
  • ১৪.৫ওয়ারেন্টি ক্লেইম ও পুনরায় ওয়ারেন্টি
  • ১৪.৬ওয়ারেন্টিতে পার্টস বদলালে স্টক থেকে কমে, কিন্তু বিক্রি হিসেবে ধরা হয় না
  • ১৪.৭ভুল ওয়ারেন্টি এন্ট্রি বাতিল করলে স্টক আগের জায়গায় ফিরে যায়
  • ১৪.৮গ্রাহক প্রোফাইল — তাঁর গাড়ি, আগের কাজ, মোট খরচ ও বকেয়া
  • ১৪.৯পরের সার্ভিসের রিমাইন্ডার ও গ্রাহককে "নক" SMS
  • ১৪.১০তারিখভিত্তিক গ্যারেজ রিপোর্ট — মিস্ত্রি, গাড়ি ও গ্রাহকভিত্তিক
১৫

🚘 গাড়ি ক্রয়-বিক্রয় (শোরুম) ১২টি ফিচার

এক গাড়ি = এক খাতা, প্রকৃত লাভ

  • ১৫.১প্রতিটি গাড়ির আলাদা খাতা — ক্রয়মূল্য, মেরামত ও যাবতীয় খরচ ওই গাড়ির নিচেই
  • ১৫.২বিক্রির পর ওই গাড়িতে আসলে কত লাভ হলো, নিজে থেকেই হিসাব
  • ১৫.৩ক্রয় — বিক্রেতার তথ্য, কাগজপত্র ও পরিশোধের ধাপ
  • ১৫.৪বিক্রয় — ক্রেতার তথ্য, বুকিং মানি, কিস্তি ও বাকি
  • ১৫.৫দালাল বা মধ্যস্থতাকারীর কমিশন আলাদা করে হিসাবে বসে
  • ১৫.৬গাড়ির ছবি ও কাগজপত্র আপলোড
  • ১৫.৭কোটেশন তৈরি করে ক্রেতাকে অনলাইন লিংকে পাঠানো
  • ১৫.৮ইনভয়েস ও পেমেন্ট রিমাইন্ডার — পাবলিক লিংকসহ
  • ১৫.৯আমদানিকারকের জন্য চালান/এলসি ও বিদেশি মুদ্রায় খরচ
  • ১৫.১০আমদানির "অর্ডার" ধাপ ও গাড়ির ওয়ারেন্টি ট্র্যাকিং
  • ১৫.১১স্টক, বয়স, লাভ-ক্ষতি, ক্রয়-বিক্রয় ও পাওনাদার — ১৩ রকম রিপোর্ট
  • ১৫.১২প্রতিটি রিপোর্ট সরাসরি দেখা, এক্সপোর্ট, প্রিন্ট ও শেয়ার
১৬

🌐 শোরুমের নিজস্ব ওয়েবসাইট ১০টি ফিচার

স্টকের গাড়ি অনলাইনে

  • ১৬.১স্টকে গাড়ি তুললেই তা শোরুমের ওয়েবসাইটে চলে আসে
  • ১৬.২গাড়ির পাতায় ছবি, দাম ও পূর্ণ তথ্য
  • ১৬.৩ধরন, জ্বালানি, গিয়ার, সাল ও বাজেট ধরে ক্রেতার খোঁজ
  • ১৬.৪তিনটি পর্যন্ত গাড়ি পাশাপাশি রেখে তুলনা
  • ১৬.৫প্রতিটি গাড়ির ৬ ডিজিটের ছোট লিংক — শেয়ার করার মতো
  • ১৬.৬আগ্রহী ক্রেতার তথ্য সরাসরি মালিকের কাছে
  • ১৬.৭"আপনার গাড়ি বিক্রি করুন" ফর্ম — নতুন গাড়ির খোঁজ
  • ১৬.৮পরিচিতি, কেন আমরা, প্রশ্নোত্তর ও ক্রেতার মন্তব্য — সবই নিজে বদলানো যায়
  • ১৬.৯বিক্রি হয়ে যাওয়া গাড়ি আলাদা করে দেখানো
  • ১৬.১০গুগল বোঝার মতো করে গাড়ির তথ্য সাজানো (SEO)
১৭

🚌 সিটি বাস কোম্পানি ১২টি ফিচার

দৈনিক শিট, টিকেট ও মালিক বণ্টন

  • ১৭.১দৈনিক শিটে ৪ রকম আয় — চুক্তি, ওয়েবিল, কাউন্টার ও অন্যান্য
  • ১৭.২সুপারভাইজার নিজের ফোন থেকেই টিকেট বিক্রি করতে পারেন
  • ১৭.৩ব্লুটুথ থার্মাল প্রিন্টারে যাত্রীর টিকেট রসিদ
  • ১৭.৪টিকেটের টাকা দিনের শিটে নিজে থেকেই যোগ হয়
  • ১৭.৫রুট, স্টেজ ও স্টেজভিত্তিক ভাড়ার চার্ট
  • ১৭.৬কাউন্টার তালিকা, তাদের জমা ও বাকির খতিয়ান
  • ১৭.৭দিন শেষে হ্যান্ডওভার — কার কাছে কত টাকা মিলিয়ে দেখা
  • ১৭.৮ওয়েবিল এন্ট্রি ও হিসাব
  • ১৭.৯একাধিক মালিকের বাস হলে প্রত্যেকের আলাদা ওয়ালেট
  • ১৭.১০চার রকম নিয়মে মালিকদের মধ্যে আয় বণ্টন — চূড়ান্তের আগে প্রিভিউ
  • ১৭.১১আগের দিনের শিটের ইতিহাস ও বিস্তারিত
  • ১৭.১২বাস, মালিক ও কাউন্টারভিত্তিক রিপোর্ট
১৮

🚘 পারসোনাল ট্র্যাক ৭টি ফিচার

নিজের গাড়ি-বাইকের ফুয়েল ও মাইলেজ

  • ১৮.১পারসোনাল মোড — ব্যবসা ছাড়াই নিজের গাড়ির হিসাব
  • ১৮.২প্রতিটি তেল ভরার এন্ট্রি — পরিমাণ, দাম ও ওডোমিটার
  • ১৮.৩মাইলেজ (কিমি/লিটার) ও প্রতি কিমি খরচ নিজে থেকেই হিসাব
  • ১৮.৪মাসিক খরচের চার্ট ও দামের ওঠানামা
  • ১৮.৫একাধিক গাড়ির তুলনা ও লিডারবোর্ড
  • ১৮.৬সার্ভিস রেকর্ড ও "কত কিমি/দিন পরে সার্ভিস" রিমাইন্ডার
  • ১৮.৭পুরনো ফুয়েল ইতিহাস CSV থেকে ইমপোর্ট (Fuelly)
১৯

🔳 গাড়ি QR ৭টি ফিচার

যাত্রী যাচাই ও অভিযোগ

  • ১৯.১প্রতিটি গাড়ির জন্য QR স্টিকার — স্ক্যান করলে যাচাই পাতা খোলে
  • ১৯.২যাত্রী দেখতে পান গাড়ি ও চালক আসল কিনা
  • ১৯.৩মালিকের নম্বর গোপন রেখেই যাত্রী বার্তা পাঠাতে পারেন
  • ১৯.৪অভিযোগ, হারানো জিনিস বা দুর্ঘটনার খবর সরাসরি মালিকের অ্যাপে
  • ১৯.৫নতুন রিপোর্ট এলে সাথে সাথে নোটিফিকেশন
  • ১৯.৬QR ড্যাশবোর্ড — মোট স্ক্যান, অপঠিত ও ধরনভিত্তিক পরিসংখ্যান
  • ১৯.৭সব গাড়ির স্টিকার একসাথে প্রিন্ট, নিচে নিজের লেখা
২০

📍 GPS ট্র্যাকিং ৫টি ফিচার

লাইভ ম্যাপ ও ডিভাইস

  • ২০.১সব গাড়ির লাইভ অবস্থান এক ম্যাপে
  • ২০.২কোনটা চলছে, কোনটা থেমে আছে — সাথে শেষ আপডেটের সময়
  • ২০.৩GPS ডিভাইসের সাথে গাড়ির ম্যাপিং
  • ২০.৪নিজের Autonemo/GPS প্যানেলের অ্যাকাউন্ট যুক্ত করার সুবিধা
  • ২০.৫অ্যাপ থেকেই GPS ডিভাইস অর্ডার (গাড়ির ধরন অনুযায়ী দাম)
২১

🛑 দুর্ঘটনা রেকর্ড ৫টি ফিচার

ছবি-প্রমাণ ও খরচ

  • ২১.১দুর্ঘটনার তারিখ, স্থান ও বিবরণ
  • ২১.২তিনটি পর্যন্ত ছবি-প্রমাণ সংযুক্ত
  • ২১.৩জড়িত গাড়ি ও ড্রাইভার ট্যাগ
  • ২১.৪জরিমানা ও ক্ষতি নিজে থেকেই খরচে যোগ হয়
  • ২১.৫গাড়ি ও ড্রাইভারের প্রোফাইল থেকেই দেখা যায়
২২

🤝 ঋণ (পাওনা-দেনা) ৫টি ফিচার

দেওয়া ও নেওয়া দুটোই

  • ২২.১ঋণ দেওয়া (পাওনা) ও ঋণ নেওয়া (দেনা) — দুই দিকেই
  • ২২.২কিস্তি/পরিশোধের এন্ট্রি ও চলতি বাকি
  • ২২.৩পুরনো ঋণ (ওপেনিং ব্যালেন্স) দিয়ে শুরু করা
  • ২২.৪পরিশোধ সম্পাদনা ও মুছে ফেলা — বাকি আপনাআপনি ঠিক হয়
  • ২২.৫ঋণগ্রহীতাকে সরাসরি SMS
২৩

🚚 কিস্তিতে গাড়ি ক্রয় ৪টি ফিচার

হায়ার-পারচেজ

  • ২৩.১কিস্তিতে কেনা গাড়ির মোট দাম, ডাউন পেমেন্ট ও কিস্তির সংখ্যা
  • ২৩.২প্রতিটি কিস্তি পরিশোধের এন্ট্রি ও বাকির হিসাব
  • ২৩.৩আসন্ন কিস্তির তালিকা ও সতর্কতা
  • ২৩.৪কিস্তি-ক্রয়ের সারাংশ ও পরিসংখ্যান
২৪

💬 SMS রিমাইন্ডার ৪টি ফিচার

বকেয়া ও যোগাযোগ

  • ২৪.১ড্রাইভার/গ্রাহককে বকেয়ার SMS — এক ট্যাপে
  • ২৪.২নিজের লেখা বার্তা পাঠানোর সুবিধা
  • ২৪.৩SMS ক্রেডিট কিনে ব্যবহার, পাঠানো বার্তার লগ
  • ২৪.৪জমা, ঋণ ও গ্যারেজের পাতা থেকেই সরাসরি SMS
২৫

👥 স্টাফ ও অনুমতি ৪টি ফিচার

ম্যানেজার, হিসাবরক্ষক

  • ২৫.১স্টাফ যোগ করে আলাদা লগইন দেওয়া
  • ২৫.২রোল ভিত্তিক অনুমতি (ম্যানেজার, হিসাবরক্ষক…)
  • ২৫.৩প্রতি স্টাফের জন্য আলাদা করে মডিউলভিত্তিক অনুমতি সম্পাদনা
  • ২৫.৪কে কী মুছতে পারবে তা আলাদা করে নিয়ন্ত্রণ
২৬

🖨️ POS প্রিন্ট ৩টি ফিচার

ব্লুটুথ থার্মাল রসিদ

  • ২৬.১ব্লুটুথ থার্মাল প্রিন্টারে রসিদ ছাপা
  • ২৬.২জমা, চার্জিং, পার্টস বিক্রয় ও গ্যারেজ বিল — সবই ছাপা যায়
  • ২৬.৩রসিদের উপরে-নিচে নিজের ব্যবসার নাম ও লেখা
২৭

🏆 অর্জন ও বাজেট ৩টি ফিচার

লক্ষ্য ও মাইলফলক

  • ২৭.১মাসিক আয়-ব্যয়ের বাজেট নির্ধারণ ও ট্র্যাকিং
  • ২৭.২বাজেট ছাড়িয়ে গেলে সতর্কতা
  • ২৭.৩ব্যবহারের মাইলফলক ও অর্জনের ব্যাজ
২৮

🛒 অটো বেচা-কেনা ৪টি ফিচার

অ্যাপের ভেতরেই মার্কেটপ্লেস

  • ২৮.১পুরনো অটো, CNG বা যন্ত্রাংশের বিজ্ঞাপন — ছবিসহ
  • ২৮.২ম্যাপে অবস্থান বেছে দেওয়া
  • ২৮.৩অ্যাডমিন অনুমোদনের পর সবার ফিডে দেখা যায়
  • ২৮.৪মেয়াদ শেষে বিজ্ঞাপন নিজে থেকেই সরে যায়
২৯

🔔 নোটিফিকেশন ও রিমাইন্ডার ৪টি ফিচার

পুশ ও দৈনিক মনে করানো

  • ২৯.১কাগজের মেয়াদ, বকেয়া ও সার্ভিসের সময় হলে পুশ নোটিফিকেশন
  • ২৯.২দিনে অ্যাপ না খুললে সন্ধ্যায় মনে করিয়ে দেওয়া
  • ২৯.৩কোন ধরনের নোটিফিকেশন পাবেন তা নিজে ঠিক করা
  • ২৯.৪হোম স্ক্রিনে উইজেট — ক্যাশ, বকেয়া ও আজকের আদায়
৩০

🆘 সাপোর্ট ও সহায়তা ৪টি ফিচার

চ্যাট, ভিডিও ও প্রশ্নোত্তর

  • ৩০.১অ্যাপ থেকেই সরাসরি সাপোর্ট চ্যাট (লেখা ও ভয়েস)
  • ৩০.২প্রতিটি পর্দায় সহায়তা বাটন — কী করতে হবে বাংলায়
  • ৩০.৩ভিডিও টিউটোরিয়াল
  • ৩০.৪প্রথমবার চালু করলে মেনু ঘুরিয়ে দেখানো (কোচ টুর)
৩১

⚙️ অ্যাপ ও নিরাপত্তা ৯টি ফিচার

লগইন, ভাষা ও চেহারা

  • ৩১.১মোবাইল নম্বরে OTP দিয়ে সাইন আপ ও লগইন
  • ৩১.২PIN ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দ্রুত লগইন
  • ৩১.৩গুগল দিয়ে লগইন
  • ৩১.৪পুরো অ্যাপ বাংলা বা ইংরেজিতে
  • ৩১.৫নিজের পছন্দের রঙ, লেখার আকার ও আইকনের আকার
  • ৩১.৬অফলাইনে কাজ — নেট এলে নিজে থেকেই সিঙ্ক
  • ৩১.৭ব্রাউজারেও একই অ্যাপ (ওয়েব সংস্করণ)
  • ৩১.৮ক্লাউডে নিরাপদ ব্যাকআপ
  • ৩১.৯নিজের অ্যাকাউন্ট নিজে মুছে ফেলার সুবিধা
৩২

💳 বিলিং ৪টি ফিচার

পোস্টপেইড ও বিকাশ

  • ৩২.১আগে ব্যবহার, মাস শেষে বিল (পোস্টপেইড)
  • ৩২.২গাড়ির সংখ্যা অনুযায়ী বিল
  • ৩২.৩বিকাশে পরিশোধ — অ্যাপের ভেতরেই
  • ৩২.৪বিল ও পরিশোধের ইতিহাস

সব ফিচার সব প্ল্যানেই পাওয়া যায় — মডিউল চালু/বন্ধ করা যায় সেটিংস থেকে।

📲 ফ্রি ইনস্টল করুন ছবিসহ ফিচার দেখুন আপনার ব্যবসার সমাধান