স্মার্ট ড্যাশবোর্ড
আজকের জমা, খরচ, লাভ ও সক্রিয় গাড়ি — এক নজরে।
দৈনিক জমা থেকে রিপোর্ট, গাড়ির শোরুম থেকে গ্যারেজের জব কার্ড, সিটি বাসের টিকেট থেকে লাইভ GPS — পরিবহন ব্যবসার প্রতিদিনের কাজ সহজ করতে তৈরি।
Autonemo/GPS ট্র্যাকার — CNG, অটো ও রেন্ট-এ-কার লাইভ ম্যাপে, ১০০+ গাড়ি এক নজরে
মাস শেষে অটো ইনভয়েস — আগে ব্যবহার, পরে বিকাশে পরিশোধ
প্রতিটি স্ক্রিন, বোতাম ও রিপোর্ট বাংলায় — সহজ ব্যবহার
অটো-CNG, রেন্ট-এ-কার, গাড়ির শোরুম, গ্যারেজ, সিটি বাস ও ট্রাক — সবই একই অ্যাপে
দৈনিক আয়-ব্যয়, জমা আদায় ও রসিদ
আজকের জমা, খরচ, লাভ ও সক্রিয় গাড়ি — এক নজরে।
ড্রাইভার বেছে কিপ্যাডে এক ট্যাপে জমা; বকেয়া অটো হিসাব।
জমার রসিদ তৈরি করে গ্রাহককে শেয়ার করুন।
লোন দেওয়া-নেওয়া, কিস্তি ও বকেয়া — সব হিসাব এক জায়গায়।
ডাবল-এন্ট্রি অ্যাকাউন্টিং ও ব্যালেন্স।
ছোট গ্যারেজ থেকে বড় mixed বহর
CNG, অটোরিকশা, রেন্ট-এ-কার ও ইজিবাইক — সব type এক অ্যাকাউন্টে, কাগজপত্র ও মেয়াদ সতর্কতা।
প্রোফাইল, বকেয়া ও গাড়ি অ্যাসাইনমেন্ট।
পরিচয়পত্র ও KYC তথ্য সংরক্ষণ।
প্রতিটি গাড়ির বিস্তারিত, লাভ-ক্ষতি ও ইতিহাস।
ছবি-প্রমাণসহ দুর্ঘটনা লগ; জরিমানা ও ক্ষতি অটো খরচে বসে।
এক গাড়ি = এক খাতা — কেনা থেকে বিক্রি, প্রকৃত লাভ
ক্রয়মূল্য, মেরামত, রঙ, কাগজপত্র — প্রতিটি খরচ ওই গাড়ির নিচেই জমা হয়। তাই বিক্রির পর কাগজে-কলমে নয়, প্রকৃত লাভটাই দেখতে পান।
বিক্রেতা ও ক্রেতার তথ্য, বুকিং মানি, কিস্তি ও বাকি — ধাপে ধাপে।
মধ্যস্থতাকারীর কমিশন আলাদা করে বসে, তাই লাভের অঙ্ক ঘোলাটে হয় না।
কোটেশন, ইনভয়েস বা পেমেন্ট রিমাইন্ডার পাঠান একটা লিংকে — ক্রেতা অ্যাপ ছাড়াই ফোনে খুলে দেখবেন।
চালান/এলসি, বিদেশি মুদ্রায় খরচ, "অর্ডার" ধাপ ও গাড়ির ওয়ারেন্টি ট্র্যাকিং।
স্টক, বয়স, লাভ-ক্ষতি, ক্রয়-বিক্রয় ও পাওনাদার — সরাসরি দেখা, এক্সপোর্ট, প্রিন্ট ও শেয়ার।
স্টকের গাড়ি অনলাইনে — ক্রেতা নিজেই খুঁজে নেন
স্টকে গাড়ি তুললেই সেটা ওয়েবসাইটে — ছবি, দাম ও পূর্ণ তথ্যসহ। আলাদা করে সাইট বানানোর ঝামেলা নেই।
ধরন, জ্বালানি, গিয়ার, সাল ও বাজেট ধরে ক্রেতা নিজের গাড়িটা বেছে নেন।
তিনটি পর্যন্ত গাড়ি পাশাপাশি রেখে দাম, সাল ও মাইলেজ মিলিয়ে দেখা যায়।
প্রতিটি গাড়ির লিংক ছোট — হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে পাঠানোর মতো।
আগ্রহী ক্রেতা কিংবা গাড়ি বিক্রি করতে চাওয়া মালিকের নম্বর সরাসরি আপনার কাছে আসে।
পরিচিতি, কেন আমরা, প্রশ্নোত্তর ও ক্রেতার মন্তব্য — নিজেই বদলান, কোড লাগে না।
গাড়ির তথ্য গুগল বোঝার মতো করে সাজানো — সার্চে আসার সুযোগ বাড়ে।
গাড়ি আসা থেকে বিল — ওয়ার্কশপের পুরো কাজ
কোন গাড়ি এসেছে, কী সমস্যা, কী কাজ হলো — এক কার্ডেই পুরো হিসাব।
ইনভেন্টরি থেকে সরাসরি পার্টস যোগ করুন — স্টক নিজে থেকেই কমে যায়।
থার্মাল প্রিন্টারে রসিদ ছাপুন, নয়তো ছবি বানিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান।
কোন মিস্ত্রি কত কাজ করলেন, কত মজুরি — মিস্ত্রিভিত্তিক হিসাব।
ওয়ারেন্টিতে পার্টস বদলালে স্টক থেকে কমে, কিন্তু বিক্রি হিসেবে ধরা হয় না — তাই লাভের অঙ্ক ঠিক থাকে। ভুল হলে বাতিল করলে স্টক ফিরে আসে।
সময় হলে গ্রাহককে এক ট্যাপে SMS — একজনকে, নয়তো সবাইকে একসাথে।
তাঁর গাড়িগুলো, আগের কাজ, মোট খরচ ও বকেয়া — এক পাতায়।
তারিখ ধরে সারাংশ, মিস্ত্রি, গাড়ি ও গ্রাহকভিত্তিক রিপোর্ট — এক্সপোর্টসহ।
পার্টস স্টক, সরবরাহকারী বাকি ও রসিদ
ক্যাটাগরি, পার্ট নম্বর, ব্র্যান্ড, স্থান ও রি-অর্ডার পরিমাণসহ প্রতিটি পার্টসের স্টক।
দোকান যোগ করুন — বাকিতে কেনা, খতিয়ান ও এক ট্যাপে "বাকি পরিশোধ"।
একসাথে একাধিক আইটেম কেনা বা বিক্রি — ছাড় ও বাকিসহ, প্রিন্ট/শেয়ারযোগ্য বিক্রয় রসিদ।
স্টক গণনা (সমন্বয়), ক্ষতি/নষ্ট রাইট-অফ এবং সরবরাহকারী/গ্রাহক ফেরত।
ক্রয়, সরবরাহকারী বাকি, রি-অর্ডার দরকার, অচল স্টক ও ক্যাটাগরিভিত্তিক স্টক-মূল্য।
দৈনিক শিট, টিকেট, কাউন্টার ও মালিক বণ্টন
চুক্তি, ওয়েবিল, কাউন্টার ও অন্যান্য — একেক বাসের দিনের পুরো আয় এক শিটে।
সুপারভাইজার নিজের ফোনেই টিকেট কাটেন, ব্লুটুথ প্রিন্টারে যাত্রীর রসিদ ছাপে; টাকা দিনের শিটে নিজে থেকেই ওঠে।
কোন স্টেজ থেকে কোন স্টেজ কত ভাড়া — চার্ট ধরে টিকেট কাটা হয়।
প্রতিটি কাউন্টারের জমা, বাকি ও আদায় — কার কাছে কত পাওনা পরিষ্কার।
কার কাছে কত টাকা, কত জমা পড়ল — দিনের হিসাব মিলিয়ে বন্ধ।
একাধিক মালিকের বাস হলে প্রত্যেকের আলাদা ওয়ালেট ও হিসাব।
চার রকম নিয়মে মালিকদের মধ্যে আয় ভাগ — চূড়ান্ত করার আগে প্রিভিউ দেখে নিন।
আগের দিনের শিট, ওয়েবিল এবং বাস/মালিক/কাউন্টারভিত্তিক রিপোর্ট।
বুকিং, হ্যান্ডওভার, জামানত ও ইনভয়েস
ঘণ্টা বা দিন ভিত্তিক ভাড়া — ড্রাইভারসহ কিংবা ড্রাইভার ছাড়া।
গাড়ি বুঝিয়ে দেওয়া ও ফেরত নেওয়ার সময় ওডোমিটার আর জ্বালানি লিখে রাখুন — পরে আর তর্ক হয় না।
সিকিউরিটি ডিপোজিট নেওয়া ও ফেরত দেওয়ার হিসাব।
ইনভয়েস তৈরি, প্রিন্ট ও শেয়ার; ভাড়ার আয় নিজে থেকেই হিসাবে ওঠে।
কোন ক্লায়েন্ট কতবার নিয়েছেন, কত বাকি — এক জায়গায়।
বুকিং, ছাড় বা ফেরত — কে কোনটা করতে পারবেন, আলাদা করে ঠিক করুন।
বাস ও ট্রাকের প্রতি ট্রিপের লাভ
ভাড়া, চুক্তি কিংবা পার্টির মাল — ধরন অনুযায়ী প্রতিটি ট্রিপের আয়-ব্যয় ও লাভ আলাদা।
তেল, টোল ও চাঁদা — ট্রিপ চলাকালীনই লিখে রাখা যায়।
ক্লায়েন্ট বেছে নেওয়া, অগ্রিম ও বাকির হিসাব।
ভুল হলে ট্রিপ বদলান বা বাতিল করুন — হিসাব আপনাআপনি উল্টে যায়।
যাত্রী যাচাই, নিরাপত্তা ও অভিযোগ — নম্বর ছাড়াই
অটোতে লাগানো QR স্ক্যান করে যাত্রী গাড়ি ও চালক আসল কিনা যাচাই করতে পারে।
যাত্রী মালিকের নম্বর না দেখেই বার্তা পাঠাতে পারে — গোপনীয়তা রক্ষা করে।
অভিযোগ, হারানো জিনিস বা দুর্ঘটনার খবর সরাসরি মালিকের অ্যাপে — সঙ্গে সঙ্গে নোটিফিকেশন।
মোট স্ক্যান, নতুন/অপঠিত ও ধরন অনুযায়ী পরিসংখ্যান এক নজরে; গাড়িভিত্তিক সারাংশ।
সব গাড়ির QR স্টিকার এক পেজে প্রিন্ট/PDF; QR-এর নিচে ইচ্ছেমতো লেখা (যেমন ব্যবসার নাম)।
মাইলেজ, সার্ভিস রিমাইন্ডার ও খরচ
প্রতিটি ফিল-আপ — পরিমাণ, খরচ, ওডোমিটার; গাড়িভিত্তিক মাইলেজ (KPL) ও প্রতি কিমি খরচ।
গড় ফিল-আপ খরচ, সিটি/হাইওয়ে %, দাম-ট্রেন্ড ও পেমেন্ট মেথড — চার্টে।
সার্ভিস রিমাইন্ডার, মোট/এ-বছর/গড় খরচ ও "কত কিমি/দিন বাকি বা ওভারডিউ"।
প্রতিটি গাড়ির সার্ভিস ও মেরামতের ইতিহাস — খরচসহ।
ব্যবসা নয় — নিজের গাড়ি ও বাইকের হিসাব
সেটআপে "পারসোনাল" বেছে নিলে জমা-ড্রাইভারের ঝামেলা ছাড়াই পুরো অ্যাপ নিজের গাড়ির খরচ ঘিরে সাজানো থাকে।
প্রতিটি গাড়ির মোট খরচ, মাইলেজ ও মাসিক চার্ট; উপরে গাড়ি বেছে নিলেই তার বিস্তারিত।
একাধিক গাড়ি থাকলে কোনটা বেশি খরচ করছে, কোনটার মাইলেজ ভালো — পাশাপাশি তুলনা।
পরের সার্ভিসিং কত কিমি বা কত দিন পরে — সময় হলে অ্যাপই মনে করিয়ে দেয়।
Fuelly-র মতো অ্যাপে রাখা আগের ফুয়েল রেকর্ড CSV থেকে তুলে আনুন — শুরু থেকে লিখতে হবে না।
অ্যাপের ভেতরেই পুরনো গাড়ি ও যন্ত্রাংশ কেনাবেচা
পুরনো অটো, CNG বা যন্ত্রাংশের বিজ্ঞাপন — ছবি ও ম্যাপে অবস্থানসহ পোস্ট করুন।
অ্যাডমিন অনুমোদনের পর বিজ্ঞাপন সব ব্যবহারকারীর ফিডে; মেয়াদ শেষে অটো সরে যায়।
চার্ট, PDF ও ক্যালেন্ডার
আয়-ব্যয়ের ধারা, উৎস ও আদায়ের হার — চার্টে।
দিন ধরে ধরে আয়-ব্যয়ের পঞ্জিকা।
মাসিক বাজেট সেট ও ট্র্যাকিং।
সব লেনদেনের সময়ক্রম।
গ্যারেজ বিল, কিস্তি ও পাওনা
দৈনিক/মাসিক চার্জিং বিল ও বকেয়া।
পাওনা-দেনা ও HP কিস্তির হিসাব।
হায়ার-পারচেজ ও কিস্তি ট্র্যাকিং।
পোস্টপেইড, SMS ও নোটিফিকেশন
মাস শেষে অটো ইনভয়েস; বিকাশে পরিশোধ।
বকেয়া, মেয়াদ ও জরুরি আপডেট।
ড্রাইভারকে বকেয়ার SMS পাঠান।
অ্যাপ থেকেই সহায়তা নিন।
Autonemo/GPS ডিভাইস থেকে রিয়েল-টাইম অবস্থান
Autonemo বা GPS প্যানেলে যুক্ত ট্র্যাকারের অবস্থান ম্যাপে প্রতি ১০ সেকেন্ডে আপডেট হয়। CNG, অটোরিকশা ও রেন্ট-এ-কার — ১০০+ গাড়ি এক ড্যাশবোর্ড থেকে দেখুন; কোনটা চলছে, কোনটা থেমে আছে, কোন ড্রাইভার কোন গাড়িতে — সব এক নজরে।
প্রতিটি GPS ডিভাইস কোন গাড়িতে লাগানো — অ্যাপে মিলিয়ে নিন। CNG, অটোরিকশা ও রেন্ট-এ-কার সব type এক ম্যাপে।
অ্যাপে আরও অনেক সুবিধা built-in — সব প্ল্যানে অন্তর্ভুক্ত
Autonemo ট্র্যাকারের লাইভ ম্যাপ — গাড়ি চালু হলেই অটো ট্র্যাকিং, মালিকের নিজস্ব GPS অ্যাকাউন্ট
এনক্রিপ্টেড ও নিরাপদ, অটো ব্যাকআপ
ম্যানেজার/হিসাবরক্ষক রোল
পুরো অ্যাপ বাংলা বা ইংরেজিতে
আগের তারিখেও লেনদেন — খতিয়ানে চিহ্নিত
ছোট ফোনে মাপমতো লেখা ও বোতাম
লক্ষ্য ও মাইলফলক
নিরাপদ দ্রুত লগইন
মোবাইল নম্বর দিয়ে শুরু
ফিটনেস, ট্যাক্স ও ইন্সুরেন্স — মেয়াদ ফুরানোর আগেই সতর্কতা
কম্পিউটারের ব্রাউজারেও পুরো অ্যাপ চলে
ব্লুটুথ থার্মাল প্রিন্টারে রসিদ ও টিকেট
কোনো অগ্রিম পেমেন্ট নেই — ব্যবহার করুন আগে, পরিশোধ করুন মাস শেষে। CNG, অটোরিকশা, রেন্ট-এ-কার ও ইজিবাইক — mixed বহর এক অ্যাকাউন্টে।